Gy3ZRPV8SYZ53gDjSFGpi7ej1KCaPY791pMbjB9m

Report Abuse

Search This Blog

Bookmark

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?

 নয়াদিল্লি: নয় নয় করে পাঁচ দশক আগে পৃথিবী ছেড়েছিল। এবার মহাশূন্যের বুকে সাফল্যের মাইলফলক গড়ল NASA-র মহাকাশযান Voyager 1. ১৮ নভেম্বর, ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে বেজে ৪৬ মিনিটে পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্ব অতিক্রম করল সেটি। অর্থাৎ পৃথিবী থেকে এই মুহূর্তে তার দূরত্ব ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার। নেহাত সংখ্যা নয়, এতেই বোঝা যায় মহাশূন্যের ব্যাপ্তি। (Voyager 1 New Milestone)

এক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ নয়, দূরত্ব গুরুত্বপূর্ণ। প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে ২৪ ঘণ্টায় যতখানি দূরত্ব অতিক্রম করে আলো, তাকেই এক আলোকদিবস বলা হয়। Voyager 1-এর গতিবেগ ঘণ্টায় ৬১ হাজার কিলোমিটার। পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছতে তার সময় লাগত ৪৯ বছর। (Science News)