Gy3ZRPV8SYZ53gDjSFGpi7ej1KCaPY791pMbjB9m

Report Abuse

Search This Blog

Bookmark

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

 নয়াদিল্লি: সামাজিক রীতিনীতির বালাই নেই বন-জঙ্গলে। কিন্তু জঙ্গলের ‘আইন’কেও উপেক্ষা করে মন দেওয়ানেওয়া হল দু’জনের। কোনও জোর-জবরদস্তি বা অপারাগতার বশবর্তী হয়ে নয়, বরং স্বেচ্ছায় পরস্পরকে গ্রহণ করল সম্পূর্ণ ভিন্ন প্রজাতির দুই প্রাণী। এমন বিরল ঘটনার সাক্ষী হলেন বিজ্ঞানীরা। (Animal Behavior)

ইথিওপিয়ার মালভূমিতে ‘জ়েলাডা বাবুন’ নামের তৃণভোজী বানর নিয়ে গবেষণা করতে গিয়েছিলেন একদল বিজ্ঞানী। সেখানে পুরুষ গাধা এবং ষাঁড়ের পারস্পরিক শারীরিক আকর্ষণের সাক্ষীও তাঁরা হন বলে দাবি করেছে একটি গবেষণাপত্র। (Animal Intelligence)